বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভ্যালেন্সিয়ার জালে বার্সেলোনার ৬ গোল

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দুর্দান্ত ফর্মে ফিরলো বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেছেন ফেরমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেওয়ানডস্কি।

এই ম্যাচে বিশেষভাবে আলোচনায় ছিলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। গোল না পেলেও লা লিগায় নিজের প্রথম অ্যাসিস্টে উদযাপনের উপলক্ষ্য পান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা এই তারকা।

বিরতির পর বদলি হিসেবে নামা রাফিনহার প্রথম গোলটি (স্কোর ২-০) এসেছে রাশফোর্ডের দারুণ এক বাঁদিকের ক্রস থেকে।

বার্সার হয়ে দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে নামেন রাশফোর্ড। ৬৭ মিনিট মাঠে ছিলেন এবং প্রাণবন্ত পারফরম্যান্সে দুটি প্রচেষ্টা করলেও টার্গেটে রাখতে পারেননি।

লোপেজ প্রথমে ফেরান তোরেসের পাস থেকে গোল করেন এবং পরে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে স্কোরলাইন ৩-০ করেন। এরপর রাফিনহা দলের চতুর্থ গোলটি করেন।

দানি অলমোর পাস থেকে গোল করে ৭৬ মিনিটে ব্যবধান ৫-০ করেন বদলি হিসেবে নামা লেওয়ানডস্কি। দশ মিনিট পরে চিপ শটে বার্সাকে ষষ্ঠ গোল এনে দেন পোলিশ স্ট্রাইকার।

বার্সেলোনা আরও বড় ব্যবধানে জিততে পারতো। রাশফোর্ডের ক্রস থেকে তোরেসের একটি শট পোস্টে লেগে ফিরেছিল।

এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ৬ হাজার আসনবিশিষ্ট ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে, যেখানে সাধারণত বার্সার বি দল খেলে। কারণ ন্যু ক্যাম্প বর্তমানে সংস্কার চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১০

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৪

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১৬

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১৭

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৮

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৯

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০