বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যেখানে ঘুমিয়ে আছেন সালমান শাহ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের চলচ্চিত্র জগতের অমর নায়ক সালমান শাহ। যে নামের সঙ্গে জড়ানো আছে এক এক সময়ের রূপকথার মতো ক্যারিয়ার, তুমুল জনপ্রিয়তা আর এক আকস্মিক বিদায়ের বেদনা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৭ বছর বয়সে আমাদের ছেড়ে গেছেন এই তারকা।

সালমান শাহর মৃত্যু আজও রয়ে গেছে নানা প্রশ্ন আর বিস্ময়ের ছায়ায়। কিন্তু তার জীবনের সেই স্বপ্নের গানে, হাসিতে আর প্রেমে ভরা অধ্যায়গুলো এখনো বাঙালির মনে অম্লান।

সালমান শাহ জন্মেছিলেন ১৯৭১ সালে। ঢাকাই সিনেমায় পা রেখে প্রথম সিনেমা দিয়েই বাংলাদেশের হৃদয়ে জায়গা করে নেন তিনি। তার অভিনয়ের সহজাত আবেগ, অনন্য সৌন্দর্য আর নজরকাড়া স্টাইল তাকে দিয়েছিল এক ঝড়ের মতো জনপ্রিয়তা। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘মায়ের অধিকার’, ‘বিক্ষোভ’, ‘সুজন সখি’, ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেম পিয়াসী’ ছবিগুলো দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক যুগের প্রতীক হয়ে আছেন তিনি।

বাংলাদেশের চলচ্চিত্র জগতের অমর নায়ক সালমান শাহ। যে নামের সঙ্গে জড়ানো আছে এক এক সময়ের রূপকথার মতো ক্যারিয়ার
প্রতিদিন অনেক ভক্ত অনুরাগী সালমান শাহের কবর জিয়ারত করতে আসেন

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, সালমান শাহর আকস্মিক মৃত্যু শোক আর বিস্ময়ের এক গভীর ছাপ ফেলেছিল চলচ্চিত্র ও সাধারণ মানুষের মনে। তার মৃত্যু কোণঠাসা করেছিল পুরো দেশের চলচ্চিত্র পরিবারকে।

সালমান শাহর সমাধি সিলেট শহরের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে। ভক্তরা প্রায়ই তার কবর জিয়ারত করতে যান। বিশেষ করে তার জন্ম ও মৃত্যুদিনে ভক্তদের আনাগোনা থাকে বেশি। যেখানে ঘুমিয়ে আছেন সালমান শাহ, সেই জায়গাটি শুধু একটি সমাধি নয় বরং এক প্রজন্মের ভালোবাসার ও স্মৃতির প্রতীক হয়ে আছে।

শাহজালাল (রহ.)-এর মাজার চত্বর সারাদিন খোলা থাকে। তবে সেখানে যেতে চাইলে সকাল বা বিকেলের সময়টা ভালো। তখন ভিড় কম থাকে। কবরস্থানে গেলে নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে পারেন। ভক্ত হিসেবে ফুল দিতে পারেন, দোয়া পড়তে পারেন। তবে মনে রাখবেন, জায়গাটি পবিত্র। তাই পোশাক ও আচরণে সংযত থাকা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০