বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনে স্থানীয় পর্যায়ে অভিযোজন পরিকল্পনা শক্তিশালীকরণে পরামর্শ সভা

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে অভিযোজন পরিকল্পনা শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের একটি কনফারেন্স রুমে লোকাল অ্যাডাপটেশন প্ল্যান অ্যান্ড অ্যাকশন (ল্যাপা) ডেভেলপমেন্ট ইন দ্য পটুয়াখালী এবং সাতক্ষীরা ডিস্ট্রিক্টস প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা উত্তরণ এই কর্মশালার আয়োজন করে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর আর্থিক সভায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মুনির উদ্দিন।

প্রকল্প প্রধান হাসান আব্দুল্লাহ রাফাতের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মান্নান কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, যুব উন্নয়নের সহকারী পরিচালক মোছা. এসমত আরা বেগম, সমাজসেবা অফিসার প্রবীর রায়, পানি উন্নয়ন বোর্ডের শাহিনুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, একাত্তর টিভি’র বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মানবজমিন’র এস এম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরার পানি, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ সংকট মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ)-এর পাশাপাশি স্থানীয় বাস্তবতা অনুযায়ী কার্যকর অভিযোজন পরিকল্পনা (ল্যাপা) গ্রহণ জরুরি। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ ও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সভায় জানানো হয়, বাংলাদেশ সরকার ২০২২ সালে ন্যাপ অনুমোদন করেছে, যার বাস্তবায়নকাল ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত। স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতেই ল্যাপা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা খাবার পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং অবকাঠামোগত দুর্বলতাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন। এসব সমস্যা সমাধানে তারা দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার ওপর জোর দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১০

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১১

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১২

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৩

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৪

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৫

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৭

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৮

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৯

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!