বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ১৫২নং গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম এর বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক ও এলাকাবাসীর উদ্যেগে মঙ্গলবার সকাল ১১টায় স্কুলের পাশের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আহসান হাবিব, মোঃ আজহারুল সরদার, মাও. রফিকুল ইসলাম, বাদশা ইমরান, মোঃ আলিম সরদার, শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে বলেন, আনারুল ইসলাম বেশিরভাগ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি বিদ্যালয়ের টিন, ল্যাপটপ, কাঠ, পানির ট্যাংকি ইত্যাদি নিজের বাড়িতে নিয়ে গেছেন, যা এখনো ফেরত দেননি। পরীক্ষার ফিস বাবদ এমনকি কাব স্কাউটের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন। প্রতিবছর বিদ্যালয়ের পুরাতন বই, খাতা, কাগজ, লোহার দরজা, টিন ইত্যাদি বিক্রি করে টাকা নিজে আত্মসাৎ করেন। বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকায় দৃশ্যমান কোন কাজ না করে ভুয়া ভাউচার বানিয়ে টাকা আত্মসাৎ করেন। বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি পড়ে এমনকি কিছুদিন আগে টানা বৃষ্টিতে শ্রেণিকক্ষের মেঝেতে পানি ওঠার কারণে পাঠদান বন্ধ থাকে। বিকল্প কোন পাঠদানের ব্যবস্থা না করে শিক্ষকরা অফিসে অলস সময় পার করেন।

বক্তারা প্রধান শিক্ষক আনারুল ইসলামকে দ্রুত বদলি করে একজন সৎ, কর্মঠ, যোগ্য ও দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের পরিবেশ ফেরানোর জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

দেবহাটায় তাজিয়া মিছিল

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

১৩

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

১৪

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

১৬

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

১৭

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

১৮

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯

১৯

সাতক্ষীরার ডিসির বক্তব্য বিকৃতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

২০
error: Content is protected !!