The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাণসায়ের খাল বাঁচাতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল রক্ষায় বড় বাজারের কসাইখানা স্থানান্তর, দূষণকারী প্রতিষ্ঠান অপসারণ, দখলমুক্তকরণ ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ’।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের পাকা পুলের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরার প্রাণ। এই খালকে কেন্দ্র করেই যোগাযোগ, কৃষি, মৎস্য ও জনজীবন সমৃদ্ধ ছিল। কিন্তু দখলদারদের কবলে পড়ে আজ খালটি মৃত প্রায়। খালের দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। কসাইখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছড়াচ্ছে ভয়াবহ দূষণ। ফলে খালের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। অবিলম্বে খাল দখলমুক্ত, কসাইখানা স্থানান্তর ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি পল্টু বাসার। বক্তব্য রাখেন প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, পরিবেশ সংগঠন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রভার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম, নাজমুল আলম মুন্না, বায়েজিদ, প্রখ্যাত সঙ্গীতশিল্পী মাহবুব, আশিষ, গিটারিস্ট পিনাক প্রমুখ।

প্রফেসর মোজাম্মেল হক বলেন, প্রাণসায়ের খাল শুধু একটি খাল নয়, এটি সাতক্ষীরার অস্তিত্ব। খালের বুক চিরে কসাইখানা চালু করার সিদ্ধান্ত জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়।

সাংবাদিক কল্যাণ ব্যানার্জি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নীরব ভূমিকার কারণেই দখলদাররা খাল গিলে খাচ্ছে। জনগণ এবার জেগে উঠেছে কাউকে ছাড় দেওয়া হবে না।

শরিফুল্লাহ কায়সার সুমন বলেন, খালই যদি না থাকে, সাতক্ষীরার পরিবেশ টিকবে কীভাবে? আগামী প্রজন্মের জন্য আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে।

বক্তারা প্রাণসায়ের খালকে সাতক্ষীরার লাইফলাইন আখ্যায়িত করে বলেন, এই খাল রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী তাকতে হবে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, ইতোমধ্যে প্রাণ সায়ের খাল রক্ষার দাবিতে হাইকোর্টে রিট করেছে বেলা। রিটকে তোয়াক্কা না করে সাতক্ষীরাবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাণসায়ের খালের ধারে কসাইখানার জন্য দরপত্র আহবান করেছেন পৌর কর্তৃপক্ষ। এটি হুমকি স্বরূপ বলে মনে করছে সাতক্ষীরার সচেতন মহল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705