বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন ও সবুজায়নে আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে।

কুইজের পাশাপাশি একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস। তিনি বলেন, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুইজ প্রতিযোগিতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় ঝুঁকি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশ্ন করা হয়। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়, যারা পরবর্তীতে উপজেলা পর্যায়ের পরিবেশ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, জেনারেশন গ্রিন কর্মসূচির সমন্বয়কারী আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, সংগঠনের সদস্য সুমন ইসলাম, রিফাতুজ্জামান অন্তর, মো. শাওন, আবু সাঈদ মোড়ল, জাফিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তামিম, হৃদয়, মাহমুদুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে একটি বড় পরিবেশ সম্মেলনের আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০