বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ এপ্রিল ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ে ‘জেনারেশন গ্রিন’ কুইজ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দিতে অনুষ্ঠিত হয়েছে
কুইজ প্রতিযোগিতা ‘জেনারেশন গ্রিন’।

সোমবার (৬ এপ্রিল) স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ । তিনি বলেন, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুইজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার পাল, মোঃ রফিকুল ইসলাম, নুরজাহান খাতুন, কাকলী দাশ, জেনারেশন গ্রিন কর্মসূচির সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সংগঠনের সদস্য একরামুল ইসলাম, আবু সাহিদ মোড়ল, প্রমুখ উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় ঝুঁকি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশ্ন করা হয়। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়, যারা পরবর্তীতে উপজেলা পর্যায়ের পরিবেশ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকরা জানান, ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিটি ইভেন্টে নির্বাচিতদের নিয়ে অনুষ্ঠিত হবে পরিবেশ সম্মেলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!