বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানদের স্বপ্ন ভেঙে বাংলাদেশকে সুপার ফোরে তুললো শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট: অবশেষে মিললো অপেক্ষার অবসান। ভাগ্য যেন বারবার পরীক্ষায় ফেলছিল বাংলাদেশকে।

গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হার। সরাসরি সুপার ফোর নিশ্চিত করার মতো পরিস্থিতি ছিল না লিটন দাসের দলের। তাকিয়ে থাকতে হয়েছিল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেই ম্যাচ শেষে হাসি ফুটলো বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মুখে।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো শ্রীলঙ্কা। এই জয়েই বাংলাদেশেরও কপাল খুলে গেল।

আফগানদের দেয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে লঙ্কানরা। দ্রুত ফিরলেন ওপেনার পাথুম নিশাঙ্কা (৬) ও টপ অর্ডার ব্যাটার কামিল মিশারা (৪)। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান কুশাল মেন্ডিস। দারুণ সব ড্রাইভ, কাট আর স্কোয়ার শটে দলকে টেনে নেন তিনি। ৫২ বলে ১০ বাউন্ডারিতে খেলেন অপরাজিত ৭৪ রানের ম্যাচ উইনিং ইনিংস।

তাকে সঙ্গ দেন কুশাল পেরেরা (২৮), অধিনায়ক আসালঙ্কা (১৭) এবং শেষে ঝড় তোলেন কামিন্দু মেন্ডিস (১৩ বলে অপরাজিত ২৬)। ফলে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা বেশ নড়বড়ে ছিল। রাহমানউল্লাহ গুরবাজ (১৪) ও সেদিকুল্লাহ আতল (১৮) কিছুটা ছন্দ দেখালেও নিয়মিত বিরতিতেই পড়তে থাকে উইকেট।

মাঝের দিকে ইব্রাহিম জাদরান (২৪) এবং রশিদ খান (২৪) চেষ্টা করলেও লঙ্কান বোলারদের সামনে বড় কিছু করতে পারেননি। তবে এক প্রান্ত থেকে ঝড় তুললেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। মাত্র ২২ বলে ৩ চার ও ৬ ছক্কায় খেললেন বিধ্বংসী ৬০ রানের ইনিংস। নবীর ব্যাটে ভর করেই ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে নুয়ান তুষারা ছিলেন অসাধারণ। নিখুঁত ইয়র্কারের ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

চারিথ আশালাঙ্কার দলের এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে সুপার ফোরে জায়গা করে নিলো শ্রীলঙ্কা ও বাংলাদেশ। কঠিন লড়াই করেও দুই ম্যাচ হেরে বিদায় নিতে হলো রশিদ খানের আফগানিস্তানকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০