বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের বাজিমাত

ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের সুপার ফোরে এক রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয়তায় ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ২০ ওভারে ১৬৮ রান। দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক দাসুন শানাকা, মাত্র ৩৭ বলে করেন ৬৪ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কার মার। কুশাল মেন্ডিস করেন ৩৪ এবং পাথুম নিশাঙ্কা করেন ২২ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ছিলেন সেরা। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। এছাড়া মেহেদী হাসান নেন ২ উইকেট, তাসকিন পান ১টি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান শূন্য রানে আউট হন। তবে ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস মিলে চাপ সামলে নেন। লিটন ২৩ রান করে ফিরলেও সাইফ খেলেন ৪৫ বলে দুর্দান্ত ৬১ রানের ইনিংস। এরপর তাওহীদ হৃদয় দলের জয়ে রাখেন সবচেয়ে বড় ভূমিকা। ৩৭ বলে ৫৮ রান, তার ইনিংস চারটি চার আর দুটি ছক্কায় সাজানো।

শেষ দিকে জাকের আলী অনিক ৪ বলে ৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। যদিও শেষ ওভারে টানটান উত্তেজনা তৈরি হয়। এক ওভারে দুই উইকেট হারিয়ে হারের শঙ্কাও তৈরি হয়। অনিকের উইকেটের পর বাজে শট খেলে আউট হন মেহেদীও। তবে সিঙ্গেলে জয় নিশ্চিত করেন নাসুম আহমেদ। ১৯.৫ ওভারে ১৬৯ রান তুলে ৪ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা ও শানাকা দুইটি করে উইকেট নিয়েছেন। এছাড়া থিসারা ও চামিরা একটি করে উইকেট পান।

এই জয়ের ফলে সুপার ফোরে নিজেদের অবস্থান আরও মজবুত করল টাইগাররা। মোস্তাফিজ-হৃদয়-সাইফ তথা দারুণ টিম কম্বিনেশনে শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে এক ধাপ এগিয়ে রইলো বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!