বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: নাব্যতা হ্রাসে অবৈধ দখল ও অপরিকল্পিত খননই দায়ী

ডেস্ক রিপোর্ট: ‘আমাদের নদীগুলো, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা জেলার নদী-খালের নাব্যতা হ্রাসের জন্য অবৈধ দখল ও অপরিকল্পিত খননকে দায়ী করেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্ত।

আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা ইউনিটের সভাপতি আবুল কালাম আজাদ, প্রাণ সায়ের খাল বাঁচাও আন্দোলনের আহবায়ক প্রফেসর মোজাম্মেল হোসেন, নাগরিক নেতা পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, বেতনা বাঁচাও আন্দোলনের মফিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফরিদা আকতার বিউটি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংবাদিক গোলাম সরোয়ার ও এসএম বিপ্লব হোসেন, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দীকি, যুব নেতা রুবেল হোসেন প্রমুখ।

সভায় ধারণাপত্র পাঠ করেন লুইস রানা গাইন।

এতে বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ নদীগুলো অবৈধ দখল, দূষণ, ভূতাত্ত্বিক পরিবর্তন ও জলসম্পদের ভারসাম্যহীনতায় হুমকির মুখে। সাতক্ষীরা নদীবেষ্টিত জেলা হওয়ায় এখানকার কৃষি, জীবন-জীবিকা, বাণিজ্য ও সংস্কৃতি নদীকেন্দ্রিক। কিন্তু দখল, দূষণ, জলাবদ্ধতা ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদনে পরিবর্তন এসেছে। নদী রক্ষা ও পানি ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ও টেকসই পরিকল্পনার বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, দেশে নদী ও পানি সংক্রান্ত বহু আইন-নীতিমালা থাকলেও বাস্তবায়ন নেই। আদালতের রায়ও অকার্যকর হয়ে পড়ছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী গোষ্ঠীকে সমন্বিতভাবে সক্রিয় না করলে নদী রক্ষা সম্ভব নয়। একই সঙ্গে আন্তঃসীমান্ত নদীগুলোর সংকট সমাধানে রাজনৈতিক অঙ্গীকার জরুরি।

সভায় নদী-খাল ও জলাশয় সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও সহযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের গণসম্পৃক্ততা নিশ্চিতকরণ, সবার জন্য সাধারণ নীতি ও কৌশলগত নমনীয়তা প্রণয়ন, নদী তালিকা সংযোগ ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ, স্থানীয় পর্যায়ে প্রেশার গ্রুপ গঠন ও অ্যাডভোকেসি চালানো, বিদ্যমান আইন-নীতিমালা ও সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা, প্রশাসন রাজনীতিক ও ব্যবসায়ী গোষ্ঠীকে সক্রিয় করে ভূমিকা পালনে বাধ্য করা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আন্তঃসীমান্তীয় নদী ব্যবস্থাপনায় রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করা, নিয়মিত সমন্বয় ও ফলো-আপ কাঠামো গড়ে তোলা, গণমাধ্যম ও সাংস্কৃতিক মাধ্যম ব্যবহার করে জনমত গঠন ও সরকারি প্রকল্পে জনগণের মতামত গ্রহনে দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!