
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুল মাঠে বুধবার বিকালে উৎসবমুখর পরিবেশে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের ‘ক’ জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে মুখোমুখি হয় ডি.বি. ইউনাইটেড হাই স্কুল ও ধুলিহর নেহালপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়।
খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় ফলাফল গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল। এর মাধ্যমে তারা উপজেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি.বি. ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, ডি.বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল হক দুলু, ডি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. হাবিবুর রহমান ও রুহুল আমিন বাবলু, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আবু ওয়াহিদ বাবলু, বিএনপি নেতা দেছার উদ্দিন মনি, সাংবাদিক মেহেদী হাসান শিমুল, আমিনুল ও ইমরান হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন। খেলা পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম রকি, কবিরুল ইসলাম ও কনক মাঝি।
মন্তব্য করুন