বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মিট দ্য স্টুডেন্টস সমাবেশে পড়াশুনা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণের আহবান

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের প্রতি পড়াশুনা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মিট দ্য স্টুডেন্টস শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী শফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।

সমাবেশে জেলা প্রশাসক আরো বলেন, সুশিক্ষিত শিক্ষার্থী, সমুন্নত পৃথিবী। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশ।

ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম ও টাইম মেনে পড়াশুনা করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনটা অনেক কঠিন ও বাস্তব। সেই বাস্তবতা মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।

সমাবেশে উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১০

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১১

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১২

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৩

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৪

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৫

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৬

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৭

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৮

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৯

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

২০
error: Content is protected !!