বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: এক দিনে দুই মঞ্চে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। রাতের ক্রিকেট লড়াইয়ের আগে কলম্বোর মাঠে ফুটবলে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের কিশোররা।

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় পাকিস্তানের জাল কাঁপায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল গোল করেন। এক মিনিট পর ফরোয়ার্ড অপু দারুণ দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক দিয়ে দৌড়ে প্রতিপক্ষকে কাটিয়ে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। মুহূর্তেই ২–০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম দিকের সেই দুই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। বাকি সময় আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। সমতা ফেরানোর চেষ্টায় আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি পাকিস্তান। অথচ গ্রুপপর্বে দারুণ ছন্দে খেলে তারা প্রথম দুই ম্যাচেই জিতে আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। যদিও শেষ ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হয়েছে গোলের দেখা পেতে।

আজ রাতেই একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের জয়ী দলই আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে প্রতিপক্ষ হবে বাংলাদেশের।

একই দিনে ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের সামনে এখন সুযোগ, ক্রিকেট মাঠেও একই কীর্তি গড়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০