বাংলাদেশ, শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মােহাম্মদ রেজাউল করিম।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শফিকুল ইসলামের সঞ্চলনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ শাহ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অফিসার ডা. এম শুভ্যমরিয়ম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, আইসিটি অফিসার মিহির মিত্র, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। কয়রা উপজেলায় ৫৩ হাজার শিশুকে এই টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইনে সফলে টিকা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মােহাঃ রেজাউল করিম বলেন, এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। অথচ বাইরে এই টিকার দাম ২ হাজার ৫শ টাকা। টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য উপজেলার সকল দপ্তরকে দায়িত্ব পালন করতে হবে। টাইফয়েড এর টিকা নিয়ে কোন গুজবে কেউ যাতে কান না দেয় সে সম্পর্কে সকলকে সচেতন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০