বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ঘণ্টায় শেষ হামজাদের ম্যাচের ১৮ হাজার টিকিট

ডেস্ক রিপোর্ট: মাত্র এক ঘণ্টায় শেষ হয়ে গেছে বাংলাদেশ ও হংকং ম্যাচের গ্যালারির টিকিট। রোববার বিকেলে অনলাইনে শুরু হয় টিকিট বিক্রি। শুরুর পরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। এক ঘণ্টা যেতে না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট।

আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের এই ম্যাচটি। বাফুফের কম্পিটিশন কমিটি ৪০০ টাকা মূল্যের সাধারণ গ্যালারির ১৮ হাজার টিকিট রোববার বিক্রি শুরু করে।

ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

গত জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এবার অন্য প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে।

ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোম যোগ হওয়ার পর ফুটবল নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়েছিল ঢাকা স্টেডিয়াম। এবার আরেকটি উৎসবের অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০