বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ অক্টোবর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাদমানের দ্যুতিময় সেঞ্চুরিতে বরিশালকে গুঁড়িয়ে দিল ঢাকা মেট্রো

ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে অসাধারণ এক ইনিংস খেললেন ঢাকা মেট্রোর সাদমান ইসলাম। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং, নিখুঁত টাইমিং আর স্ট্রোকপ্লের ঝলকে তিনি করেন এক অনন্য সেঞ্চুরি।

৬১ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ১১টি চারের সঙ্গে ৪টি ছক্কার দৃষ্টিনন্দন শট।
বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে তার সঙ্গী মাহফিজুল ইসলামও খেলেন চোখ ধাঁধানো ৪৯ বলে ৭৯ রানের ইনিংস। যার ওপর ভর করে ঢাকার ইনিংস দাঁড়িয়ে যায় ১৯৭ রানে। বরিশালের বোলার রুয়েল মিয়া, সোহাগ গাজীরা বারবার চেষ্টা করেও থামাতে পারেননি আগ্রাসী ওপেনারদের। ইনিংসের শেষদিকে ইফতেখার হোসেন ইফতি একাই ৪ উইকেট নিয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি কাজে লাগেনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে বরিশাল ডিভিশন। ঢাকা মেট্রোর বোলারদের শৃঙ্খলিত আক্রমণে একে একে বিদায় হন ব্যাটাররা। আবু হায়দার রনি ২ উইকেট, রাকিবুল হাসান ২ উইকেট ও তরুণ মারুফ মৃধার ৩ উইকেটের দাপটে ১৮ ওভারের আগেই অলআউট হয় বরিশাল।

আজমির আহমেদ ২৬ রানের লড়াকু ইনিংস খেললেও সঙ্গ দিতে পারেননি কেউ। ফজলে মাহমুদ ও জাহিদুজ্জামান কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ঢাকার আক্রমণাত্মক বোলিংয়ের সামনে তাদের প্রচেষ্টা বিফলে যায়।

শেষ পর্যন্ত ৯৬ রানের বিশাল ব্যবধানে সহজ জয় পায় ঢাকা মেট্রো। ব্যাটে-বলে পূর্ণ নিয়ন্ত্রণে থেকে ম্যাচটিতে দাপট দিয়েই বরিশালকে হারায় তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০