বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৫ অক্টোবর ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচনে ১৫ ক্লাব ও সভাপতির চিঠি নিয়ে যে আদেশ দিলেন সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে রোববার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
আগামী ৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচ‌নে অ্যাডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর করা নিয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চলমান রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

১৫ ক্লাব
গত ২৬ সেপ্টেম্বর বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিদের নাম রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। তবে বিতর্কিত এসব ক্লাবের প্রতিনিধিদের নাম অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই রিট করেন। ওই রিটের শুনানি শেষে প্রাথমিক শুনানি শেষে ৩০ সেপ্টম্বর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেন।

১৫টি ক্লাব হচ্ছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মাহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোটিং ক্লাব।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া আবেদন করেন। এরপর রোববার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশ চেম্বার বিচারপতি স্থগিত করেছেন। এ আদেশের ফলে ১৫টি ক্লাব কাউন্সিলর হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত থাকবে। আর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন, তাই আমাদের প্রত্যাশা থাকবে হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা যেন নির্বাচনের পরবর্তী কার্যক্রম স্থগিত করে।

বিসিবি সভাপতির চিঠি
গত ২২ সেপ্টেম্বর জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, আগের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠি কয়েকজন কাউন্সিলরের করা রিটে বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। একইসঙ্গে ক্রীড়া সচিব ও বিভিন্ন জেলা সংস্থা সভাপতির কাছে পাঠানো সেই চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইদিন বিকেলে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সেই আদেশের ওপর স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার সেই স্থগিতাদেশ চলমান রেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০