বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১০ অক্টোবর ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহরে বাড়ির সবাইকে অজ্ঞান করে ‌দুঃসাহসিক চুরি

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়ির সবাইকে অজ্ঞান করে ‌দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ ১৫ হাজার টাকা, ১৩টি শাড়ি ও পিতলের থালাবাটিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাথপাড়ার চন্দন সেনসহ তার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। তাতেও কেউ সাড়া না দেওয়ায় প্রতিবেশিরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। তখন স্থানীয় গ্রাম ডাক্তার ফজলুর রহমানকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু চন্দন সেনের স্ত্রী পারুল রানী সেন (৪০) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া চন্দন সেন (৪০), তার পিতা গৌতম সেন (৬৫), মাতা মিনা সেন (৬০), মেয়ে কথা সেন (৮) ও লতা সেন (৩) কে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

১০

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

১১

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

১২

উরুগুয়ের হারে নকআউট নিশ্চিত ইংল্যান্ডের

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন, উরুগুয়ের বিদায়

১৪

৩ দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

১৫

যুক্তরাষ্ট্র-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

১৬

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে!

১৮

চীনে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

১৯

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

২০
error: Content is protected !!