বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দিয়ে নোবেল পেলেন তিন গবেষক

আন্তর্জাতিক ডেস্ক | এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য পুরস্কৃত এ তিনজন হলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

সোমবার (১৩ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি স্টকহোমে এক সংবাদ সম্মেলনে বিজয়ী হিসেবে তিনজনের নাম ঘোষণা করে।

পরে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোকির পুরস্কৃত হচ্ছেন ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য’। আর আগিয়োঁ ও হাওইট পুরস্কৃত হচ্ছেন ‘সৃজনশীল বিনাশ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য’।

মোকির হলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। হাওইটও একই দেশের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। আর আগিয়োঁ ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স অ্যান্ড ইনসিড ও যুক্তরাজ্যের দ্য লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক।

নোবেল পুরস্কারের বরাদ্দ এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। এর মধ্যে মোকির পাবেন অর্ধেক। বাকি অর্ধেক অর্থ অন্য দুজন ভাগ করে নেবেন।

গত বছরও অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিনজন। তারা হলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন। প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং কীভাবে তা সমৃদ্ধিকে প্রভাবিত করে, সেই গবেষণার জন্য তারা সেবার পুরস্কৃত হয়েছিলেন।

আগামী ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে জাঁকালো আয়োজনে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০