বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৫, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

 

ডেস্ক রিপোর্ট: ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, নবজীবনের সভাপতি শামসুল আলম খান, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, জেলা অন্ধ ও পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি ও সমাজসেবা ভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০