বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জলবায়ু মানবাধিকার বিষয়ক এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে ‘এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস্ ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও’স ট্রানফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় পাইকগাছা উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় এবং বারসিকের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো: একরামুল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি জাহাঙ্গীর মোড়ল, গাদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশিদুজ্জামান, হরিঢালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এফএম এ রাজ্জাক, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: ফসিয়ার রহমান প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

সভায় জানানো হয়, প্রকল্পটি খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার ১২টি ইউনিয়ন এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১২টি ইউনিয়নসহ মোট ২৪টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। উপকূলীয় অঞ্চলের দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মানবাধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা, র্দুযোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে এবং এলাকার যুব সম্প্রদায় ও নাগরিক সমাজের সাথে যৌথভাবে কমিউনিটিকে সরকারি/বেসরকারি সেবাদানকারী সংগঠনের সেবাপ্রাপ্তিতে সচেতন বৃদ্ধিতে সহযোগিতা করবে।

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় খুলনা ও সাতক্ষীরা জেলার দরিদ্র প্রান্তিক নারী-পুরুষ, যুব, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, যারা জলবায়ু ঝুঁকির কারণে স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবিকার সংকটে রয়েছেন, তারা সক্ষমতা বৃদ্ধি, নানাবিধ সহায়তা এবং প্রচারণা থেকে উপকৃত হবেন।

একই সাথে প্রকল্পটি এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্যগত সহযোগিতা ও সচেতনতা তৈরিতে কাজ করবে এবং প্রকল্পের লক্ষ্যভুক্ত ২০ হাজার পরিবারের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কমাতে যৌথভাবে গবেষণা, অ্যাডভোকেসি ও নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনা করবে।

একই সাথে পরিবেশ সাংবাদিকদের ওরিয়েন্টেশন ও রিপোর্টিং প্রশিক্ষণ, গণতন্ত্র সংলাপ ও যৌথ কর্মসূচি (ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে), সামাজিক বনায়ন ও জলবায়ু অভিযোজন ক্যাম্পেইন, পরিবেশ মানবাধিকার সপ্তাহ পালন, ফোরাম থিয়েটার গ্রুপের মাধ্যমে সচেতনতামূলক নাট্য আয়োজন, ইউডিসি সেবা দাতাদের প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ে ডিজিটালাইজেশন ও তথ্য অধিকার মেলা, তথ্য অধিকার বিষয়ক দরখাস্ত ও মনিটরিং, আঞ্চলিক নীতি সংলাপসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় মাঠ সহকারী ফাতেমা-তুজ-জোহরার উপস্থাপনায় তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান ও এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!