বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ভাবনায় যে ক্রিকেটারকে জাতীয় দলে ডাকল বিসিবি

ডেস্ক রিপোর্ট: ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যাটিং ভরাডুবিতে বারবার ব্যর্থতার কঙ্কাল যেন বেরিয়ে আসছে।

আফগানদের বিপক্ষে ধবলধোলাইয়ের দগদগে ক্ষত না শুকাতেই এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল।

যেখানে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মূলত আগামী ২০২৭ বিশ্বকাপের কথা চিন্তা করেই দলে রাখা হয়েছে এমনটি জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ ছাড়া অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বাড়তি অপশন হাতে পাবেন বলেও বিশ্বাস তার।

এক ভিডিও বার্তায় লিপু বলেছেন, দলের মিডল অর্ডার যথেষ্ট ভুগছে। বলতে পারেন প্রায় সবাই রানখরায় ভুগেছে। সেই জায়গায় আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। ২০২৭ বিশ্বকাপটা আমরা ওয়ানডে ফরম্যাটে খেলব। ওই জায়গায় শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কন নামটা নিশ্চয়ই উজ্জ্বল। তাকে এনে আমরা গভীরতা বাড়িয়েছি। যেখানে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েজ থাকবে।

এদিকে ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছিল তাকে। সৌম্যকে দলে নেওয়ার ব্যাখ্যায় লিপু বলেন, ‘আমরা সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ১০ বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে। সেই দলের সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু নেই এজন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!