বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ অক্টোবর ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়ি ভাড়া বৃদ্ধি ও শতভাগ বোনাসের দাবিতে সাতক্ষীরায় শিক্ষকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: বাড়ি ভাড়া বৃদ্ধি ও শতভাগ বোনাসসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছেন এমপিওভুক্ত ও ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষকদের স্লোগানে মুখর হয়ে গোটা শহর।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা সরকার ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেন, ৫ শতাংশ বাড়িভাড়া কোনো প্রজ্ঞাপন নয়—এটা লাখো শিক্ষকের আত্মসম্মানে আঘাত।

তারা বলেন, শিক্ষককে ছোট করে কোনো জাতি বড় হতে পারে না। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়ি ভাতা, ১০০ শতাংশ উৎসবভাতা, মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদ্রাসা ও ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, আমরা আমরণ অনশনের জন্য প্রস্তুত। ন্যায্য দাবি আদায় করেই আমরা শ্রেণিকক্ষে ফিরব। তারা শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল জলিল। বক্তব্য দেন সহসভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, অধ্যক্ষ আহমদ আলী, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোহতাসিম বিল্লাহ, সেক্রেটারি ওহিদুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০