বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রিয়ার করণবীর সিং। তিনি ভেঙেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড।

সদ্য শেষ হওয়া রোমানিয়া সফরে চার ম্যাচের সিরিজে ব্যাট হাতে ২৪৮ রান করার পথে নতুন রেকর্ড গড়েন ৩০ বছর বয়সী করণবীর।

চলতি বছর এখন পর্যন্ত ৩২ ম্যাচের ৩২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮৮ রান করেছেন করণবীর। এতদিন এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক ছিলেন রিজওয়ান।

২০২১ সালে ২৯ ম্যাচের ২৬ ইনিংসে ১ সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৩২৬ রান করেছিলেন রিজওয়ান।

এক বছরে সবচেয়ে রান করার পাশাপাশি সর্বোচ্চ চার-ছক্কার বিশ্ব রেকর্ডও গড়েছেন করণবীর। সর্বোচ্চ চারেও রিজওয়ানের রেকর্ড ভেঙেছেন তিনি। এ বছর ১২৭টি চার মেরেছে করণবীর। ২০২১ সালে ১১৯টি চার মেরেছিলেন রিজওয়ান।

ছক্কার ক্ষেত্রে বিশ্বরেকর্ড আগেই নিজের দখলে নিয়েছেন করণবীর। এ বছর ১২২টি ছক্কা মেরেছেন তিনি। এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন সূর্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০