বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোহিতকে হটিয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের রেকর্ড বাবরের

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মাকে পেছনে ফেলে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রান করার রেকর্ড এখন বাবর আজমের দখলে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরে, আর সেই ম্যাচেই ইতিহাস গড়েন বাবর।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১০ রানে অলআউট করে পাকিস্তান। জবাবে ১৩.১ ওভারেই ১১২ রান তুলে ম্যাচ জিতে নেয় বাবররা। ওপেনার সাইম আইয়ুব ঝড় তোলেন ৩৮ বলে অপরাজিত ৭১ রান করে।

পাকিস্তানের পেসার সালমান মির্জা ও ফাহিম আশরাফ মিলে নেন সাতটি উইকেট। ফলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধসে পড়ে ম্যাচের আগেই।

রোহিত শর্মার ৪ হাজার ২৩১ রানের রেকর্ড পেছনে ফেলতে বাবর আজমের দরকার ছিল মাত্র ৯ রান। ১১ রানে অপরাজিত থেকে তিনি নতুন রেকর্ডের মালিক হন। ডোনোভান ফেরেইরার বল লং-অফে ঠেলে এক রান নিয়ে তিনি রোহিতকে ছাড়িয়ে যান।

প্রায় এক বছর পর টি-টোয়েন্টিতে ফিরেছেন বাবর, কারণ ফখর জামানকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে রেকর্ড ছোঁয়ার সুযোগ হারান তিনি, তবে দ্বিতীয় ম্যাচেই ইতিহাস লিখলেন নিজের নামে।

বর্তমানে বাবরের সংগ্রহ ১৩০ ম্যাচে ৪ হাজার ২৩৪ রান, ৩৬টি অর্ধশতক ও ৩টি শতকসহ। তার স্ট্রাইক রেট ১২৯, যা নিয়ে প্রায়ই সমালোচনা শোনা যায়।

অন্যদিকে, রোহিত শর্মা ১৫৯ ম্যাচ খেলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর এই ফরম্যাট থেকে অবসর নেন।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ মাঠে গড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০