বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ নভেম্বর ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সালাউদ্দিনের বদলে ব্যাটিং কোচ আশরাফুল, যা বলছে বিসিবি

ডেস্ক রিপোর্ট: ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিভাগ সামলাচ্ছেন গত এক বছর ধরে। তবে ওই সময়ে টাইগার ব্যাটারদের পারফরম্যান্স ছিল নিন্মমুখী। ফলে বিসিবি তাকে সরিয়ে দিচ্ছে বলে গুঞ্জন ছিল। নতুন করে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য।

গতকাল (সোমবার) সভা শেষে এমনটাই জানিয়েছে বিসিবি। আশরাফুলকে নিয়োগের বিষয়ে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রথমত আশরাফুলের যে অভিজ্ঞতা আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয় বিশেষজ্ঞ ব্যাটিং কোর্স করেছে, লেভেল-থ্রি কোচিং কোর্স করেছে। এ ছাড়া আমাদের প্রিমিয়ার লিগ ও বিপিএলে কোচিং করাচ্ছে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ওর যে অনেক অভিজ্ঞতা আছে, সেটা যেন শেয়ার করতে পারে আমাদের খেলোয়াড়দের সঙ্গে।’

সালাহউদ্দিনের প্রতি অনাস্থার কারণেই আশরাফুলকে নিয়োগ দেওয়া দেয়া হয়েছে কি না এমন প্রশ্নে রাজ্জাকের জবাব, ‘সালাহউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।’

পরবর্তীতে লম্বা সময়ের চুক্তিতে আশরাফুলের জাতীয় দলে যুক্ত হওয়া ব্যাটারদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে বলেও মনে করেন রাজ্জাক, ‘এটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। আশরাফুল একটা নতুন জায়গায় আসুক, দেখুক এবং কাজ করুক। দেখা যাক কেমন করে, ফলাফল কী হয়। খুব স্বাভাবিক ব্যাপার পারফরম্যান্সের ওপর সবকিছু নির্ভর করে।’

প্রসঙ্গত, ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজ। যথাক্রমে সিলেট ও মিরপুরে (দ্বিতীয় টেস্ট শুরু ১৯ নভেম্বর) দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রথম দুটি টি-টোয়েন্টি চট্টগ্রামে হওয়ার পর শেষ ম্যাচ গড়াবে মিরপুরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০