বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ নভেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এরশাদের গণসংযোগে বুকে অ-স্ত্র ঠেকিয়ে গু-লি, নি-হ-ত ১

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার হোসেন বাবলা মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ারের বুকে অস্ত্র ঠেকিয়ে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ-অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদের’ বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!