বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রার কালনা মহিলা আলিম মাদরাসায় নবীন বরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী কালনা মহিলা আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষিত মা, আলোকিত জননী’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাঃ মিজানুর রহমান, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অবঃ মোঃ মোফাজ্জল হোসেন, কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ঘুগরাকাটি ফাজিল স্নাতক মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ গোলাম সারওয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা একেএম আজহারুল ইসলাম এবং কয়রা উপজেলার সকল মাদরাসার সুপার ও প্রিন্সিপালগণ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ​জ্ঞানার্জনের মাধ্যমেই একটি জাতি সমৃদ্ধি লাভ করে। নারীরা সমাজের অর্ধেক অংশ। তাই নারীশিক্ষা নিশ্চিত করা মানে একটি পরিবার ও জাতিকে আলোকিত করা। মাদরাসা শিক্ষা আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তোলে, যা দেশ ও দশের জন্য এক বিশাল সম্পদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও ইসলামী আদর্শের সমন্বয়ে আলোকিত জীবন গঠনের আহ্বান জানান।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ নেয়ামত উল্লাহ। স্বাগত ও উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাবাজ হোসেন নবীন ছাত্রীদের মাদরাসার নিয়ম-শৃঙ্খলা মেনে চলার এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!