বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের জয়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাহিরবুনিয়া রেনেসাঁ স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে।

উপজেলার বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা মোঃ ইব্রাহিম গাজীর সভাপতিত্বে ও এসএম ওমর ফারুক মিঠু এবং জিয়াউল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অরিন্দম মন্ডল, নাদিরা আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, জেলা সদস্য জাহিদুর রহমান লিটন, সাবেক উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী, যুবদল নেতা ইকবাল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস ও বিনতা রাণী বিশ্বাস, কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, শফিয়ার রহমান, আমিনুর রহমান, মাসুদ মোল্লা, ডা. তৈয়েবুর রহমান, মনিরুল বিশ্বাস, তুহিন হাওলাদার, রুবেল মীর, মোবারক বিশ্বাস, আক্তার সরদার, ফয়সাল সরদার, আলমগীর হোসেন, শাহিন সানা, সৌরভ তালুকদার, মাজহারুল ইসলাম, জুয়েল মোল্লা, রায়হান মোল্লা ও রাব্বি হাসান।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লাঙ্গলমোড়া এলকে যুব সংঘ ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে বাহিরবুনিয়া রেনেসাঁ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

খেলা পরিচালনা করেন আব্দুল জলিল, আরিফুল ইসলাম ও বিজন মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বলেন, মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে শৃঙ্খল জীবনে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, খেলাধুলা শুধু শরীর ও মন কে ভালো করে না, ভালো খেলোয়াড় হতে পারলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অনেক গুরুত্ব রয়েছে। এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

তিনি তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০