বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইরিশদের বিপক্ষে প্রথম দিন শেষে এগিয়ে টাইগার বোলাররা

ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টের প্রথম দিনটা শেষ হয়েছে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রণে। আয়ারল্যান্ড দিন শেষে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৭০ রান। ব্যাট হাতে দলের পক্ষে লড়াই করে যান কার্মাইকেল ও পল স্টার্লিং, তবে শেষ বিকেলে বাংলাদেশের স্পিন আক্রমণে ধসে পড়ে আইরিশ ইনিংস।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। শূন্য রানেই ফিরে যান অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি (০), হাসান মাহমুদের নিখুঁত ইনসুইংয়ে এলবিডব্লিউ হন তিনি। দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, ৯০ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন নাহিদ রানার বলে শাদমান ইসলামের হাতে ধরা পড়ে।

তৃতীয় উইকেট হারানোর পরও কার্মাইকেল দৃঢ়তায় এগিয়ে নেন ইনিংস। ১২৯ বল খেলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। মাঝে লোরকান টাকার (৪১) ও ক্যাম্পার (৪৪) কিছুটা প্রতিরোধ গড়ে দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২৩ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া হাসান মুরাদ নেন ২ উইকেট, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।

দিনের শেষে অপরাজিত আছেন ব্যারি ম্যাককার্থি ২১ রানে, তার সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রেইগ ইয়ং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!