বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই ওপেনারের ফিফটিতে বিনা উইকেটে ১০০ ছাড়ালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: আয়ারল্যান্ডের বোলারদের ওয়ানডে মেজাজে সামলে ফিফটি করেছেন ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পার করে ফেলেছে ১০০ রানের দলীয় সংগ্রহ।

সাদমান ও মাহমুদুল দুজনই বেশ দারুণভাবে সামলাচ্ছেন আইরিশ বোলারদের। এখন পর্যন্ত কোনোপ্রকার ঝুঁকি না নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করে যাচ্ছেন এ দুজন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৮ রান। জয় ৫০ ও সাদমান ৫৭ রানে অপরাজিত আছেন। সফরকারীদের চেয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও পিছিয়ে ১৭৮ রানে।

এর আগে, বুধবার (১২ নভেম্বর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

৬০ বলে ৩০ রান করে উইকেটে থিতু হওয়া জর্ডান নেইল তাইজুলের বলে পড়েন লেগ বিফোর উইকেটের ফাঁদে। দ্বিতীয় দিন দলের বোর্ডে ৮ রান যোগ হতেই নবম উইকেটের পতন হয় সফরকারীদের। নেইলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়া ব্যারি ম্যাকার্থি ৩১ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হলে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

প্রথম দিন ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে থাকে সফরকারীদের ব্যাটাররা। দলের বোর্ডে কোনো রান যোগ না হতেই আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে ফেরান হাসান মাহমুদ। ৯৬ রানের জুটিতে হাল ধরেন পল স্টার্লিং ও চাদ কারমাইকেল। সেই জুটি অতিমাত্রায় চেপে বসার আগেই ৬০ রান করা স্টার্লিংকে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে ফেরান নাহিদ রানা। নতুন ব্যাটার হ্যারি টেক্টর ১ রান করেই এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের বলে। ৯৬ ও ৯৭ রান পরবর্তী দুই উইকেট হারায় সফরকারীরা।

স্টার্লিং ফিরলেও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানোর শঙ্কা তৈরি করেন চাদ কারমাইকেল। ৫৯ রানে থাকা অবস্থায় তাকেও ফেরান মিরাজ। ফলে ১৫০ রানে পতন হয় চতুর্থ উইকেটের।

চা-বিরতির পর দুইশো রান স্পর্শ করে বালবার্নির দল। তবে পরবর্তী ২২ রানে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। অভিষিক্ত হাসান মুরাদ কার্টিস ক্যাম্ফারকে (৪৪) ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট লাভ করেন। ২০৩ রানে ক্যাম্ফারকে ফেরানোর পর ২১৮ রানে লোরকান টাকার ৪১ রানে স্টাম্পিং হন তারই বলে ২২২ রানে।

ষষ্ঠ উইকেট হারানো সফরকারীরা ২২২ রানে হারায় মিরাজের বলে ম্যাকব্রাইনের উইকেট। সেটি ছিল প্রথম দিনের শেষ উইকেট। ২৭০ রানে দিন শেষ করার পর ২৮৬ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড দ্বিতীয় দিন মাত্র ১৪ বল খেলেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জোড়া উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ। একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৪

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৫

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৬

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৯

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১০

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২০