
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানার ওসি রিয়াদ মাহমুদ, ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষকমণ্ডলী এবং পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন।
এর আগে সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় মাওলানা আবুল কালাম আজাদ সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ এবং অবহেলিত পাইকগাছা-কয়রার উন্নয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান।
দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আবুজার গিফারী, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি আহমদ আলী, জামায়াতের পৌর আমীর ডা. জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা আব্দুল কাদীর, শিবিরের উপজেলা সভাপতি সাঈদুর রহমান, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও সোহেল আহমেদ।
মন্তব্য করুন