বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্মাতা অমিতাভ রেজার বিয়ে কাল

বিনোদন ডেস্ক: বিয়ে করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গেল কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বর ও কনে।

জানা গেছে, পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর তিনি নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন।

মুশফিকা মাসুদের বানানো ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।

শুক্রবার দুপুরে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লেখেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারো সঙ্গে জীবন কাটাব। আহারে জীবন …।’

অমিতাভ রেজার সেই পোস্টে বিনোদন অঙ্গনের কেউ কেউ মন্তব্য করে শুভ কামনা জানিয়েছেন।

মুশফিকা মাসুদ বলেন, অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।

অমিতাভ রেজা চৌধুরীর তৃতীয় বিয়ে হতে যাচ্ছে এটি। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

১

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

২

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৩

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৪

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৫

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৬

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৭

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

৮

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

৯

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১০

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১১

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১২

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৪

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৫

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৭

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১৮

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

২০