বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাছের চিকিৎসার জন্য ডুমুরিয়ায় উদ্বোধন হলো মৎস্য হাসপাতাল

ডেস্ক রিপোর্ট: মানুষের অসুখ-বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হাসপাতালে যেতে হয়। তেমনি এখন থেকে মাছেরও রোগ হলে চিকিৎসার জন্য যাবে হাসপাতালে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় এমন একটি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে খুলনার ডুমুরিয়ায়। উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে মাছ চাষিদের জন্য ফিস স্কয়ার মৎস্য হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার।

মাছের রোগ বালাইসহ মাছ চাষবিষয়ক যেকোনো সমস্যার সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ দেওয়া হবে এ হাসপাতালে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে শাহ্ আলম সরকার বলেন, ‘মানুষের অসুখ-বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয় তেমনি মাছের অসুখ সারাতে বা যেকোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় খামারিসহ সারা বাংলাদেশের মাছ চাষিষীরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।

সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাসকে তিনি সাধুবাদ জানান।

পরে তিনি ফিস স্কয়ার হ্যাচারী পরিদর্শন করেন। এরপর তিনি রুদাঘরা মৎস্য খামারি স্কুলে স্থানীয় মৎস্য চাষিদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০