বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ নভেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রীন কোয়ালিশন সাতক্ষীরা ইউনিটের কমিটি গঠন: রোজ বাবু সভাপতি, রামকৃষ্ণ জোয়ারদার সম্পাদক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অ্যাগ্রোইকোলজি ফান্ডের সহায়তায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এক কর্মশালায় এই কমিটি গঠন করা হয়।

কর্মশালার প্রথম পর্বে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে আলোচনা করেন প্রাণ সায়ের খাল রক্ষা আন্দোলনের আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন, আদি যুমনা বাঁচাও আন্দোলনের আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহী, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, সনাক-সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান বাবু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, পরিবেশ ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, যুব প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, হৃদয় মন্ডল প্রমুখ।

বক্তারা প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি) চর্চা, খাদ্য সার্বভৌমত্ব অর্জন ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

পরে সর্বসম্মতিক্রমে গ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

কমিটিতে আবু আফফান রোজ বাবু সভাপতি, শেখ সিদ্দিকুর রহমান, ফরিদা আক্তার বিউটি, ফেরদৌসি খান ময়না সহসভাপতি, রামকৃষ্ণ জোয়ারদার সাধারণ সম্পাদক, জ্যোৎস্না দও, এস. এস. বিপ্লব হোসেন, এম. বেলাল হোসাইন ও মাহফুজা লিপি যুগ্ম সম্পাদক, আব্দুস সামাদ কোষাধ্যক্ষ এবং সাকিবুর রহমান বাবলা, হাবিবুর রহমান সোহাগ, রাহাত রাজা, মোঃ হোসেন আলী, হৃদয় মন্ডল, করিমুন্নেছা শান্তা, মাবিয়া জান্নাত, আব্দুল মান্নান, সুদীপ্ত দেবনাথ, কৃষ্ণানন্দ মুখার্জী (শ্যামনগর) ও আব্দুর রহমান নীরব কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।

এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, আজাদ হোসেন বেলাল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, কল্যাণ ব্যানার্জি, তৈয়ব হাসান বাবু ও মাধব চন্দ্র দত্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!