
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের প্রার্থী মাও. আবুল কালাম আজাদ বলেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। এই জনপদের দুঃখ-কষ্ট আর বঞ্চনা আমি খুব কাছ থেকে দেখেছি। চাঁদখালীর অনেক এলাকায় এখনও উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রেই আমরা পিছিয়ে। আপনারা সুযোগ দিলে আপনাদের সেবক হিসেবেই কাজ করব। ভোটে নির্বাচিত হলে এই অবহেলিত জনপদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে আমার প্রধান লক্ষ্য।
শনিবার দিনব্যাপী চাঁদখালীর কৃষ্ণনগর, ওড়াবুনিয়া, চর গজালিয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ওড়াবুনিয়ায় একটি অবহেলিত রাস্তা সাময়িক সংস্কারের জন্য তিনি আর্থিক সহায়তাও প্রদান করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, ছাত্রশিবির দক্ষিণ জেলা সেক্রেটারি মো. অয়েস কুরুনি, ইউনিয়ন আমীর মাও. রবিউল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর মাও. আজগর হুসাইন ও মো. শাহিনুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাও. খয়বর হোসেন, পৌর শিবির সভাপতি মো. সাইদুল ইসলাম, মো. আরজান আলী, মাও. রমজান আলী, হাফেজ আরিফুল ইসলাম, মাও. রুহুল আমিন, আ. গফুর মালী, মো. মঞ্জুরুল ইসলাম, ডা. আবুল কালাম, হাফেজ বনি আমিন, হাফেজ জিয়াদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন