বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ নভেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশুদের ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ, যে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক

তানজির কচি: শীতের শুরুতেই সাতক্ষীরায় শিশুদের ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। এতে চিকিৎসা কেন্দ্রগুলোতে চাপ বেড়েছে নিউমোনিয়া, জ্বর, সর্দিসহ শ্বাসতন্ত্রজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু রোগীদের।

অবস্থা এমন যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে শয্যা সংকটের পাশাপাশি মেঝেতেও বিছানা পাতার জায়গা নেই। স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগ ভবনের একতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রেখেই চলছে শিশুদের চিকিৎসা।

এ অবস্থায় ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব থেকে শিশুদের সুরক্ষায় তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়া, আবহাওয়া অনুযায়ী সতর্কতার সঙ্গে পোশাক পরানো, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

শ্যামনগর উপজেলার হেঞ্চি গ্রামের জোছনা রানী গায়েন জানান, তার তিন মাস বয়সী ছেলে রুদ্র নিউমোনিয়ায় আক্রান্ত। এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি থাকলেও শিশু ওয়ার্ডে জায়গা মেলেনি। তাকে একই ওয়ার্ডের একমাত্র টয়লেটটির পাশে একটি বিছানা করে জায়গা দেওয়া হয়েছে।

শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় হাসপাতাল ভবনের দোতলার সিঁড়িতে বিছানা (পাটি) পেতে নিউমোনিয়ায় আক্রান্ত সাত মাসের মেয়ে লামিয়াকে চিকিৎসা করাচ্ছেন গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের নাসিমা খাতুন।

এ অবস্থা শুধু শ্যামনগরে নয়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ জেলার সব উপজেলায় বেড়েছে শিশু রোগীর সংখ্যা। পর্যাপ্ত শয্যা না থাকা ও জনবল সংকটে শিশুদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলফিকার আলী রিপন বলেন, নভেম্বরের শুরু থেকেই সাতক্ষীরা অঞ্চলে শীত পড়তে শুরু করেছে। এখন পর্যন্ত ১২ নভেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। শীত জানুয়ারিতে আরও তীব্র হবে, তখন তাপমাত্রা ৯-১০ ডিগ্রিতে নেমে যেতে পারে।

শীতে শিশুর রোগ বালাই ও সুরক্ষা নিয়ে কথা হয় নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. হাফিজুর রহমানের সঙ্গে। তিনি শীতে শিশুদের কী কী রোগ দেখা দেয়, এসব রোগের লক্ষণ এবং শিশুদের সুরক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

শীতে শিশুদের যেসব রোগ দেখা দেয়
ডা. হাফিজুর রহমান বলেন, শীতকালে শিশুদের শীতজনিত অনেকগুলো রোগ হয়ে থাকে। সর্দি-কাশি থেকে শুরু করে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস (গলা ব্যথা), কানের প্রদাহ ও নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। শীতকালে বাচ্চাদের ডায়রিয়াও হয়। তাছাড়া শুষ্কতার জন্য বাচ্চাদের ত্বকেরও নানাবিধ সমস্যা হয়ে থাকে। যেমন চুলকানি, পাচড়া, দাদ। এছাড়া শীতকালে বংক্রলাইটিস, একটু বড় বাচ্চা হলে অ্যাজমা- এগুলো বেড়ে যায়। শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে

লক্ষণ
সাধারণত নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, গলা ব্যথা ও কানে ব্যথার মাধ্যমে শিশুদের রোগগুলোর উপসর্গ দেখা দেয়। যখন নিউমোনিয়া বা বংক্রলাইটিস হয়ে যায়, তখন শ্বাস নেওয়ার সময় বুক দেবে যায়। অনেক সময় বাচ্চা খেতে চায় না, খেতে কষ্ট হয় এবং খেতে পারে না। হালকা জ্বর বা শরীরের তাপমাত্রাও বেড়ে যায়।

ভয়াবহতা
শীতে সর্তক না হওয়ায় বা অবহেলাজনিত করণে খুব হালকা সর্দি-কাশি থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। এর ফলে শিশুর মৃত্যুও হতে পারে।

নবজাতক-শিশুদের সুরক্ষায় করণীয়
যখন অল্প সর্দি কাশি হয় তখন ঘরোয়াভাবে কিছু প্রতিকার যেমন নাকটা ভালো করে পরিষ্কার করা, বাচ্চাদের একটু উষ্ণ রাখা, বদ্ধ পরিবেশে না রেখে একটু খোলামেলা জায়গায় রাখা শ্রেয়। কিন্তু যখন অবস্থা খারাপের দিকে যাবে, বাচ্চার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, বাচ্চা খেতে পারবে না- নিউমোনিয়ার দিকে ধাবিত হবে তখন দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে।

ডা. হাফিজুর রহমান বলেন, সাধারণত বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের চেয়ে কম থাকে। তাই শিশুদের সহজেই শীতটা ধরে বসে। এজন্য বাইরে বের হওয়ার সময় তাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। শীতকালে যে তাপমাত্রায় আমরা যতটুকু কাপড় পরে স্বস্তিবোধ করি, বাচ্চাদের তার থেকে একটা লেয়ার কাপড় বেশি পরাতে হবে। তবে এমন বেশি কাপড় পরাব না যে, বাচ্চারা অস্বস্তিবোধ করবে। শীতের সময়ে বাচ্চাদের বেশি সময় বাইরে রাখা ঠিক না। মাঝে মাঝে তাদের তাপমাত্রা খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে তাদের হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে কি না। বাইরে বের হতে হলে বাচ্চাদের মাথা ও কান ঢেকে রাখতে হবে। এক্ষেত্রে কান টুপি, যেটা মাথা ও কান উভয় ঢেকে রাখে, সেটা পরানো শ্রেয় এবং খুব বেশি টাইড কাপড় চোপড় না পরানো ভালো।

তিনি বলেন, শীতের সময় রোগ বালাই বেশি হওয়ার জন্য শুধু শীতটাই দায়ী নয়, শীতের সময় অনেক রোগ জীবাণু, বিশেষ করে ভাইরাসগুলো পরিবেশে বেশি থাকে। এ জীবাণুগুলো শীত, সর্দি-কাশি, নিউমোনিয়ার জন্য দায়ী। যারা আমাদের কাছের মানুষ, তারা যদি এগুলো দ্বারা আক্রান্ত হয়, তাহলে বাচ্চাদের শরীরে ছড়াতে পারে। কাজেই বাচ্চাদের একটু সতর্ক রাখতে হবে। যার হয়েছে তাকেও একটু সতর্ক থাকতে বলতে হবে। মাস্ক পরতে বলতে হবে। আবার, বাচ্চার যারা কেয়ার করে, তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে হাত ধোয়া, পরিষ্কার কাপড় চোপড় পরা- এগুলো যদি করা যায়, তাহলে বাচ্চাদের সংক্রমণ কম হবে।

এছাড়া বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা ব্যাপার আছে। বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে। আমরা জানি খাবার, পানি এগুলো থেকে ডায়রিয়া ছড়ায়। কাজেই খাওয়ার আগে অবশ্যই বাচ্চাদের হাত পরিষ্কার করে নিতে হবে। টয়লেট করার পরও অবশ্যই হাত পরিষ্কার করাতে হবে।

পোশাক পরার ক্ষেত্রেও একটু সতর্ক হতে হবে। শীতকালে দেখা যায়, একটা কাপড় অনেকদিন পরা হয়, এতে কাপড়চোপড় ময়লা হয়, ময়লা কাপড়ে জীবাণু বেশি আকৃষ্ট হয়। কাজেই সম্ভব হলে বাচ্চাদের শীতের কাপড় দুই-তিন সেট করে রাখা ভালো। আর বাচ্চাদের শীতের পোশাক সম্ভব হলে চার-পাঁচ দিন পরপর পরিষ্কার করতে হবে। তাহলে অনেক জীবাণুর হাত থেকে আমরা বাচ্চাদের রক্ষা করতে পারবো।

শীত নিবারণের জন্য বাচ্চাদের বড়দের চেয়ে একটা লেয়ার কাপড় বেশি দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, সে ঘেমে যাচ্ছে কি না। ঘেমে গেলে আবার তা থেকেই ঠান্ডা লাগতে পারে। কাজেই আমরা অতিরিক্ত কাপড় দেব না, আবহাওয়া অনুযায়ী কাপড় পরাতে হবে।

শীতে শিশুর গোসলের বিষয়েও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিদিনই যে শিশুদের গোসল দিতে হবে তা নয়, এটা তাপমাত্রা অনুযায়ী। অনেক সময় দেখা যায়, সারাদিন সূর্য উঠছে না। শৈত্য প্রবাহ চলছে। এমন সময় আমরা একদিন বা দুইদিন পর গোসলের পরামর্শ দিই।

এছাড়া সপ্তাহে একবার তার মাথায় শ্যাম্পু দিলে ভালো। আহবাওয়া একটু গরম থাকলে প্রতিদিন গোসল দেওয়া যাবে। এছাড়া আহবাওয়া যখন একটু গরম থাকে- যেমন ১১টা থেকে ১২টার মধ্যে গোসল দিলে ভালো হয়। গোসলে হালকা গরম পানি ব্যবহার করা ভালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705