বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুমিনুলের আউটে ইনিংস ঘোষণা, আয়ারল্যান্ডের লক্ষ্য ৫০৯

ডেস্ক রিপোর্ট: লাঞ্চের আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ছিল ২৮০। তাতে লিড দাঁড়ায় ৪৯১ রান। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দাপুটে পারফরম্যান্স করতে থাকে ব্যাটাররা। লাঞ্চের পর নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ৫০০ রানের লিড পেরোলো লাল-সবুজের প্রতিনিধিরা।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মুমিনুল হক ৮৭ রান করে আউট হন গ্যাভিন হোয়ের বলে কার্টিস ক্যাম্ফারকে ক্যাচ দিয়ে। ২৯৭ রানে চতুর্থ উইকেট হারানো বাংলাদেশ এরপরই ঘোষণা করে দেয়। লিড দাঁড়িয়েছে ৫০৮ রান। আইরিশদের সামনে লক্ষ্য ৫০৯।

শততম টেস্ট খেলতে নামা মুশফিকের এই বিশেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে যেন দৃঢ়প্রতিজ্ঞ ছিল বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে অর্ধশতক আদায় করে ৫৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। দুটি ৪ ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ওয়ানডে মেজাজে খেলা মুমিনুলের ইনিংসে ছিল ১০টি চার। টানা ৩ ইনিংসে ফিফটি করেন তিনি। মুশফিকের সঙ্গে এই ইনিংসে জুটি গড়েন ১২৩ রানের।

২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৬৬১ রানের লিড নেয়। সেই ম্যাচে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। যা কিনা টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে হোয়ে পেয়েছেন ২ উইকেট, একটি করে উইকেট নেইল ও ম্যাকব্রাইনের ঝুলিতে।

এর আগে, চতুর্থ দিনের শুরুতে ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর ১ রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম ৩ ওভারেই একটি করে বাউন্ডারি আসে। যার দুটি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।

দুই ব্যাটারকেই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল পর নেইল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি মাত্র ১ রান করে। গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় দিন ১১৯ রানের উদ্বোধনী জুটি হয় জয় ও সাদমানের। ৬০ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয় গ্যাভিন হোয়ের বলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০