বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনুলিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জের পি.ডি.কে. মিতালী সংঘ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: আশাশুনির আনুলিয়ায় ৩ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে কালিগঞ্জের পি.ডি.কে. মিতালী সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার বিকেলে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হাজিপুর ইয়ং স্টার ক্লাবকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ২২ মিনিটে হাজিপুর ইয়ং স্টার ক্লাবের বিদেশি খেলোয়াড় জেরি গোল করে দলকে এগিয়ে নেয়। এর পরপরই প্রথমার্ধের ৩১ মিনিটে কালিগঞ্জের পি.ডি.কে. মিতালী সংঘের ইব্রাহিম গোল করে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে দারুণ প্রতিরোধ গড়ে কালিগঞ্জ পি.ডি.কে. মিতালী সংঘ আরও দুইটি গোল করে ম্যাচে আধিপত্য ধরে রাখে। শেষ পর্যন্ত ৩–১ গোলের ব্যবধানে হাজিপুর ইয়ং স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালিগঞ্জের পি.ডি.কে. মিতালী সংঘ।

পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও পুরস্কার তুলে দেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

এসময় তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ করে আধুনিক মডেল মিনি স্টেডিয়াম নির্মাণ করব।

এছাড়াও তিনি জরাজীর্ণ বেড়িবাঁধকে টেকসই করে তোলা, সুপেয় পানির সংকট নিরসন এবং এলাকার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় ধরনের প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১০

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১১

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৩

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৪

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৫

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৬

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৭

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৮

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৯

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

২০
error: Content is protected !!