বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমরান খান সুস্থ আছেন, জানাল কারা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন বলে জানিয়েছে রাওয়ালপিন্ডির এ কারাগারের কর্তৃপক্ষ। এছাড়া তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছে তারা। গতকাল বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

এর জবাবে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, “আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।”

২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

অনেক নাটকিয়তার মধ্যে ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এরচেয়েও বেশি পাচ্ছেন।

খাজা আসিফ বলেন, “তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে।” সাবেক প্রধানমন্ত্রীর ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন আসিফ।

সূত্র: জিও টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১০

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১১

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৩

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৫

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৬

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৭

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৮

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৯

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২০