বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা-৬ আসনের সামগ্রিক উন্নয়নই আমার প্রথম অঙ্গীকার: আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

এসময় তিনি স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সামগ্রিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​গণসংযোগকালে তিনি ইউনিয়নের জকারহুলা, মধুখালী, জামতলা বাজার, গেওবুনিয়া, চকরিবকরি, দিঘলিয়া, আসাননগর ও আলোকদ্বীপ এর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের খোঁজ-খবর নেন।

​গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, এই এলাকার মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে। দেলুটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা রাস্তাঘাট, অরক্ষিত বেড়িবাঁধ, অচল স্লুইচগেট, স্বাস্থ্যসেবার সংকট ও জনদুর্ভোগ দূর করা এখন সময়ের দাবি।

এ সময় তিনি জনমুখী উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০