
কয়রা (খুলনা) প্রতিনিধি: শিশুদের সচেতন করে তোলার লক্ষ্যে খুলনার কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ( শি-টু-সি) বিষয়ক প্রচারাভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় ডরপের আয়োজনে এই প্রচারাভিযান পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচারাভিযানের উদ্বোধন করেন কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, ডরপের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ মশিউর রহমান, রাজিয়া সুলতানা, বাজেট মনিটরিং কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান, স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী স্বপ্না মন্ডল প্রমুখ।
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটিকা ও জারী গানের মাধ্যমে সচেতনতা সৃষ্টিমূলক এই কর্মসূচিতে শত শত শিশু অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন