
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মরত ৫৪ জন কর্মচারী কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সরকার দাবি না মানলে ১১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। একই সাথে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহসহ সব ধরনের রিপোর্ট রিটার্ন বর্জনের ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুর রহমান, এসএম আরিফুজ্জামান, রাজীব গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভী আক্তার, জাহানারা জয়া, ফিরোজা খাতুন, নাজমা বেগম, রোজিনা খাতুন, স্মিতা মন্ডল, অনামিকা, শিরিনা ও রমানাথ।


মন্তব্য করুন