বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ ডিসেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বোলারদের দাপটের পর তানজিদের ঝলক, সিরিজ ঘরে তুলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের বোলিং তোপের পর তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ফিফটিতে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে সমতায় থাকা সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিল লিটন দাসের দল।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ছিল বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। ফলে সিরিজ জয়ের সুখস্মৃতি আর বাড়তি আত্মবিশ্বাস সঙ্গী করেই বিশ্বমঞ্চে পা রাখবে টাইগাররা।

১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দলকে ভালো শুরু এনে দেন। আগের দুই ম্যাচে চারে নামা সাইফ আজ ওপেনিংয়ে নেমে ১৯ রান (২ চার ও ১ ছক্কা) করে চতুর্থ ওভারে বিদায় নেন। অন্যদিকে, আগের ম্যাচে ম্যাচসেরা হওয়া অধিনায়ক লিটন দাস আজ দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। ৫৭ রানের ইনিংস খেলা লিটন আজ ফিরেছেন মাত্র ৭ রানে।

তবে লিটন দ্রুত ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে বেগ পেতে হয়নি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আরেক ওপেনার তানজিদ তামিম। আগের দুই ইনিংসে দুই অংকের ঘর স্পর্শ করতে ব্যর্থ হওয়া এই বাঁহাতি ব্যাটার আজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম ফিফটি। বিশাল এক ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে ফিফটি পূর্ণ করা তানজিদ অপরাজিত থাকেন ৫৫ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছক্কায়। তাকে যোগ্য সঙ্গ দেওয়া পারভেজ হোসেন ইমন ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় আয়ারল্যান্ড। মুস্তাফিজ ও রিশাদদের বোলিং দাপটে নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতেই ১১৭ রানে অলআউট হয় সফরকারীরা।

আইরিশদের হয়ে অধিনায়ক পল স্টার্লিং শুরুতে ঝড়ো ব্যাটিং করেন। তার ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলা ৩৮ রানের ইনিংসটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। তাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। এরপরই ধস নামে আইরিশ ব্যাটিংয়ে। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করলেও হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার ও গ্যারেথ ডেলানিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। শরিফুল ইসলাম নেন ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফউদ্দিন একটি করে উইকেট লাভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!