বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৪ ডিসেম্বর ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিয়ামের নতুন নায়িকা ইধিকা পাল, ঈদে আসছে ‘রাক্ষস’

বিনোদন ডেস্ক: ঢালিউড তারকা সিয়াম আহমেদ শেষ করেছেন রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং। ছবির কাজ শেষ করে এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন সিনেমা ‘রাক্ষস’, যা নিয়ে দর্শকদের মাঝে এরই মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

ছবির নায়িকা নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। প্রার্থনা ফারদিন দীঘি বা সাবিলা নূরের নাম শোনা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিলেন নির্মাতারা। অবশেষে জানা গেছে, কলকাতার অভিনেত্রী ইধিকা পাল চূড়ান্ত হয়েছেন নায়িকা। চলতি সপ্তাহে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শোনা গিয়েছিল, তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন তারা। তবে সেই প্রকল্পের খবর আর প্রকাশিত হয়নি। ফলে ‘রাক্ষস’-এর মাধ্যমে দর্শকরা এই জুটি পর্দায় দেখতে পাবেন বলে আগ্রহ তৈরি হয়েছে।

ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিত হন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। এরপর শাকিবের বিপরীতে ‘বরবাদ’ ছবিতেও অভিনয় করেন। শাকিব খানের বাইরে তিনি কাজ করেছেন বাংলাদেশের পরিচালক হাসিবুর রেজার ‘কবি’ সিনেমায় এবং কলকাতার সিনেমা ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’-এ দেবের বিপরীতে। ধীরে ধীরে তিনি বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও জনপ্রিয়তা অর্জন করছেন।

সিয়াম আহমেদের সর্বশেষ সিনেমা ‘জংলি’, যেখানে তার বিপরীতে ছিলেন শবনম বুবলী, দেশজুড়ে আলোড়ন তুলেছিল। ‘পোড়ামন ২’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে তিনি বাণিজ্যিক ও কনটেন্ট-ড্রিভেন সব ঘরানার সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে, এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় কিছু অংশের দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। পরিচালক মেহেদী হাসান আপাতত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাচ্ছেন না, সিয়ামও মন্তব্য করেছেন না। তবে সূত্রের খবর, দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

২

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

৩

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

৪

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৫

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৬

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৮

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৯

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১০

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

২০