বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে বাহবা, নারী করলে প্রশ্ন’

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। অল্প বয়সী অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ চর্চায় ছিলেন একসময়। যদিও সেসব এখন শুধুই অতীত। সম্প্রতি এক অনুষ্ঠানে মালাইকা নিজের অভিজ্ঞতার কথা খুলে বলেন।

দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে যে সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, সমাজের সেই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

মালাইকা বলেন, আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন- তাদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।

তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে- এ কথাও স্পষ্টভাবে বলেন তিনি। তার কথায়, আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে- তাহলে সবাই বলে, ‘ওয়াও, কী দারুণ!’ কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তীর তার দিকেই ছোড়া হয়- ‘এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই?’ এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে।

নিজের তরুণ বয়সের দিনগুলো স্মরণ করে মালাইকা বলেন, তখন তিনি শুধু কিছু গান করবেন, বিয়ে করে সংসার করবেন, সন্তান নেবেন- এভাবেই ভেবেছিলেন। মালাইকা বলেন, আমি ভাবতাম না যে এত দূর আসব। পরে বুঝেছি, আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। একই জায়গায় থেমে থাকতে ভালো লাগত না। সব সময় অন্য রকম কিছু করতে চাইতাম।

২৫ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত তার মায়ের জন্য যেমন বিস্ময়ের ছিল, মালাইকা সেটাও মনে করিয়ে দেন। মালাইকা বলেন, মা সব সময় বলতেন, ‘দুনিয়া দেখো, জীবনটা উপভোগ করো; আর প্রথম যাকে ডেট করবে, তাকেই বিয়ে করো না। কিন্তু আমি তা-ই করেছি। মা বিশ্বাসই করতে পারছিলেন না। তবে মা সব সময়ই আমাদের স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন, আমাদের থামিয়ে রাখেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705