বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাটিং কোচ থাকছেন সালাউদ্দিন, বাড়ছে আশরাফুলের মেয়াদও

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ দলের কোচিং সেটআপে বড় কোনো পরিবর্তন আসছে না। ব্যাটিং কোচ হিসেবে থেকে যাচ্ছেন সালাউদ্দিন, বাড়ছে মোহাম্মদ আশরাফুলের মেয়াদও। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে স্থিতিশীলতা বজায় রাখতে এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, মৌখিক আলোচনার মাধ্যমে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে সালাউদ্দিন তার বর্তমান চুক্তি শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি (সালাউদ্দিন) নিয়ে মৌখিকভাবে আলোচনা করেছি। আইসিসি বিশ্বকাপ ২০২৭ এর পরে তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।’

এর আগে ৫ নভেম্বর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ব্যাটিং কোচ সালাউদ্দিন প্রধান নির্বাহীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আয়ারল্যান্ড সফর শেষে দায়িত্ব ছাড়বেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর পরিস্থিতি বদলে যায় বিসিবি জানায়, তাকে নিয়ে তারা এখনো সন্তুষ্ট এবং নতুন করে আলোচনার পর তিনি দায়িত্বে থাকছেন।

এদিকে বর্তমান কোচিং সেটআপ নিয়ে বিসিবির আত্মবিশ্বাসের কথা জানিয়ে ফাহিম আরও বলেন, ‘যারা বর্তমানে কাজ করছেন, তারা চালিয়ে যাবেন। আমরা নজরদারি চালিয়ে যাব। প্রয়োজন মনে হলে কাউকে যুক্ত করব। তবে এখন পর্যন্ত সবকিছু যেভাবে চলছে তাতে আমরা সন্তুষ্ট।’

ফলে নিশ্চিত হলো, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচিং প্যানেলে বড় কোনো পরিবর্তন আসছে না। ব্যাটিং কোচ সালাউদ্দিনের পাশাপাশি বাড়ছে আশরাফুলের মেয়াদও। দলকে স্থিতিশীল রাখা এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখা এই দুই লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

২

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

৩

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৪

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৫

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৬

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৭

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৮

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৯

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

১০

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১১

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১২

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১৩

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৪

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৫

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৬

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৮

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৯

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

২০