বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৬ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেলের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: এরই মধ্যে কোচ হয়ে গেছেন। আইপিএল থেকে অবসর নিয়ে দায়িত্ব নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে। তবে অন্য লিগগুলোতে আন্দ্রে রাসেলের পরিচয় এখনও ক্রিকেটার। শুক্রবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ক্যারিবীয় অলরাউন্ডার।

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন আন্দ্রে রাসেল। শুক্রবার আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ জন ক্রিকেটার ৫০০০ বা তার বেশি রান করেছেন। ছয়জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট। ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন। এই সবকটি তালিকায় রয়েছেন একজনই। তিনি আন্দ্রে রাসেল।

শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাসেল। এই ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে তার রান ৯৪৯৬। ছক্কা ৭৭২টি। ৫৭৬তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের আর এক সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানেরও টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান এবং ৫০০ উইকেট রয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

১০

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১১

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১২

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১৪

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৫

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৬

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৭

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৮

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৯

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705