বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ ডিসেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাটে সৌম্য, বলে তানভীরের বাজিমাত

ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। রানার্সআপ হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। সর্বশেষ ৪ বছর আগে টেস্ট খেলা সৌম্য এবারের লিগে সর্বোচ্চ ৬৩৩ রান করেছেন। সর্বোচ্চ ৩৪ উইকেট নিয়েছেন এখনও টেস্ট অভিষেক না হওয়া বরিশালের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন ব্যক্তিগত পারফর্মেন্সে শীর্ষে।

সর্বোচ্চ রান
সৌম্য সরকার (খুলনা বিভাগ)
এবারের আসরে খুলনা শেষ করেছে টেবিলের পাঁচে থেকে। তবে দল নিচের দিকে থাকলেও পুরো মৌসুম জুড়ে ব্যাট হাতে রান করেছেন দলটির ওপেনার সৌম্য সরকার। ৭ ম্যাচে ১৪ ইনিংসে তার ব্যাট থেকে ৪৫.২১ গড়ে এসেছে ৬৩৩ রান। ৪টি ফিফটির সঙ্গে আছে একটা সেঞ্চুরিও। সর্বোচ্চ ১৮৬ রান করেছেন খুলনার এই ওপেনার।

জাকির হাসান (সিলেট)
দ্বিতীয় স্থানে থাকা সিলেট অধিনায়ক জাকির হাসান করেছেন ৫৭.০৯ গড়ে ৬২৮ রান। ৫ ফিফটির সঙ্গে জাকিরের ব্যাট থেকে এসেছে ১টি সেঞ্চুরি। সর্বোচ্চ ১৩০ রান। তার নেতৃত্বে সিলেট লিগে হয়েছে রানার্সআপ।

মার্শাল আইয়ুব (ঢাকা)
এবারের জাতীয় ক্রিকেট লিগটা দুঃস্বপ্নের মতো কেটেছে ঢাকা বিভাগের। শেষ ম্যাচে প্রথম জয় পাওয়া দলটি ৫ ম্যাচে ড্র করেছে, লিগ শেষ করেছে টেবিলের ৪ নম্বরে থেকে। তবে তাদের ব্যাটার মার্শাল আইয়ুব ঠিক ধারাবাহিকভাবে রান করেছেন। ১৩ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬২.৫০ গড়ে ৫২৫ রান। আছে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি।

প্রিতম কুমার (রাজশাহী)
রাজশাহী বিভাগের এই ব্যাটার ৪১ গড়ে করেছেন ৫৩৭ রান। সমান দুটি করে সেঞ্চুরি ও ফিফটি আছে এই উইকেটরক্ষক ব্যাটারের। সর্বোচ্চ করেছেন ১৪৩ রান।

মোহাম্মদ নাঈম শেখ (ময়মনসিংহ)
এবারই প্রথম জাতীয় ক্রিকেট লিগে বিভাগ হিসেবে খেলেছে ময়মনসিংহ। ৪৯ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৪৭ রান। ৫ ফিফটির সঙ্গে করেছেন এক সেঞ্চুরিও। সর্বোচ্চ ১১১ রানের ইনিংস খেলেছেন তিনি।

সর্বোচ্চ উইকেট
তানভীর ইসলাম (বরিশাল)
জাতীয় দলের হয়ে সাদা বলে অভিষেক হলেও এখনও টেস্ট ক্রিকেটে ডাক পাননি তানভীর ইসলাম। তবে নির্বাচকদের যেন জানিয়ে রাখলেন লাল বলের জন্যও প্রস্তুত তিনি। এবারের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল অধিনায়ক নিয়েছেন সর্বোচ্চ ৩৪ উইকেট। সমান ২ বার ৫ ও ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

মুকিদুল ইসলাম মুগ্ধ (রংপুর)
রংপুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ৪ ম্যাচ খেলেই নিয়েছেন ২৯ উইকেট। ইনিংসে ৩ বার ৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

রুয়েল মিয়া (বরিশাল)
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার রুয়েল এবারের জাতীয় ক্রিকেট লিগেও দুর্দান্ত বোলিং করেছেন। ৬ ম্যাচে এই বাঁহাতি পেসারের শিকার ২৭ উইকেট। তিনিও ৩ বার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট।

নাঈম হাসান (চট্টগ্রাম)
জাতীয় দলের স্পিনার নাঈম হাসান এবারের লিগে নিয়েছেন ২৭টি উইকেট। চট্টগ্রামের হয়ে খেলা এই অফ স্পিনার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার, ৪ উইকেট নিয়েছেন ১ বার।

নতুন বলে সুইং করানোর জন্য বেশ আলোচনায় ছিলেন আবু জায়েদ রাহী। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বেশিদিন টিকতে পারেননি। তবে এবারের জাতীয় ক্রিকেট লিগে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন। সিলেটের এই পেসার নিয়েছেন ২৫ উইকেট। ২ বার চার ও ১ বার ইনিংসে ৫ উইকেট আছে রাহীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০