ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (দিবা) মোঃ মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম বিল্লাহ।

মন্তব্য করুন